1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের আহবায়ক শাকু সদস্য সচিব আনিস

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল তথ্যের উপর নির্ভর করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় দেশব্যাপী ব্যাপকহারে জনপ্রিয় হয়েছে ডিজিটাল সংবাদিকতা। সারাদেশের সাথে তাল মিলিয়ে দাউদকান্দি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব।

শুক্রবার দাউদকান্দি পৌরসভার প্রাণকেন্দ্রে একটি অভিজাত রেস্তোরায় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।সকল সদস্যদের সম্মতিক্রমে দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের চারজন উপদেষ্টা নির্বাচিত করা হয়।

উপদেষ্টা এশিয়ান টিভির সফিকুল ইসলাম (বাবু) , আমাদের নতুন সময়ের হোসেন মোহাম্মদ দিদার, আরটিভির ফিরোজ আহমেদ ও সিনিয়র সাংবাদিক ফখরুল ইসলাম দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্লেসক্লাবের আহবায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আহবায়ক শাহাদাৎ হোসেন তালুকদার (শাকু), যুগ্ম আহবায়ক ইমরান মাসুদ, রাসেল সুমন, জসিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব আনিছুর রহমান খান, সদস্য আহনাফ তিহামী, গোলাম মহিউদ্দিন, সালমা আক্তার, সঞ্জয় চন্দ্র দাস।
আহবায়ক কমিটিকে আগামী পনের দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি প্রদান করার নির্দেশনা দেয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর