1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দলের মাঝে যারা বিভেদ সৃষ্টি করে ফায়দা নিতে চায় তাদেরকে প্রশ্রয় দেয়া যাবে না -ডেপুটি স্পীকার

উজ্জ্বল হোসেন, সাঁথিয়া, (পাবনা) :
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, কোন নির্দিষ্ট নেতার সাথে নয় বরং আপনারা আওয়ামী লীগের নেতৃত্বের সাথে থাকুন। সাঁথিয়া ও বেড়ার জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারাই আমার পরম আত্মীয়। আওয়ামী লীগের সাথে থাকলেই আমার সাথে থাকা হবে।

আজ (বুধবার) পাবনার সাঁথিয়ায় হুইখালী বাংলা স্কুল এন্ড কলেজের চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, কিছু লোক দলের মাঝে বিভেদ সৃষ্টি করে ফায়দা নিতে চায় তাদেরকে প্রশ্রয় দেয়া যাবে না। নেতার চেয়ে দল বড় এবং আমার দলে কোন বিভেদ নেই। ভবিষ্যতের কথা ভেবে যুব সমাজের হাতে উন্নয়নের মশাল তুলে দিতে চাই। যুবকদের সঠিক পথে রাখতে হবে এবং তাঁদের স্নেহ করতে হবে। আবার যুবকদেরও উচিৎ মুরুব্বিদের ঠিকমত সম্মান করা। যুবক ও অভিজ্ঞদের সমন্বয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ, গণ‌্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর