1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি-মাওলানা রফিকুল ইসলাম 

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪১ বার পঠিত

বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়—আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এটি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের জন্য এখন সময়ের দাবি।

শুক্রবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ২০২৫ সালের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সরকারের ভেতরে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা সরকারের ঘাড়ে, আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পোশাক বদলালেও চরিত্র বদলায়নি।

গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর