1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে  হত্যা মামলার আসামী কুমিল্লার যুবক গ্রেফতার

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত
ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে  হত্যা মামলার আসামী কুমিল্লার যুবক শেখ তাইসুখ ইসলামকে (২২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সে কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার একজন আসামী।
গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা আদর্শ শহরের সদর উপজেলার মনোহরপুরের সোনালী ব্যাংক জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল  ইসলাম ও আলেয়া বেগমের ছেলে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই  তারেক জানান, সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য সে তার এ-১৪৮১৩০৪০ নম্বর পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে দেখা যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৬৯, তারিখ- ২৭ মে, ২০২৫, জি আর নং-৩৯৫, তারিখ- ২৭ মে, ২০২৫। এরপর তাকে গ্রেফতার করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর