1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দর্শনায় সনদ ব্যতিত ডাক্তার পদবী ব্যবহার ও প্রচার করার কারনে জন্ডিস চিকিৎসালয়ের মালিককে জরিমানা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সনদ ব্যতিত ডাক্তার পদবী ব্যবহার ও প্রচার করার কারনে জন্ডিস চিকিৎসালয়ের মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দর্শনা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঔষধ ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। 
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ঔষধ ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি করার সময়
এ সময় জন্ডিস চিকিৎসালয়ের স্বত্তাধীকারী শহিদুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বাসস্ট্যান্ডে অবস্থিত ফার্মেসীগুলো তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, মূল্য বিহীন ঔষধ, ফ্রিজের ঔষধ সংরক্ষণের কিছু নির্দেশনা দেয়া হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়।
তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল ও ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর