1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দরিদ্রদের মুখে হাসি ফোটাতে গুলশান সোসাইটির মৌসুমি ফল বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশে সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা জোরদার করতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি।

শনিবার ( ২৭ জুন ) বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে অনুষ্ঠিত এ আয়োজনে পথশিশু, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, গুলশানের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত মৌসুমি ফল সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সম্পদ ভাগাভাগি ও মানবিক মূল্যবোধ চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, সোসাইটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তাতে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই তাদের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, বরং এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা একটি সভ্য ও সহমর্মী সমাজ গঠনে অনুকরণীয়।”

গুলশান সোসাইটি জানিয়েছে, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর