1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ পাঠালেন শেখ হাসিনা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের সুস্বাদু হারিভাঙ্গা আম, ইলিশ মাছ ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে উপহার সামগ্রী আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ২০ কেজি করে ২০ কার্টনে ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম। সাড়ে ১২ কেজি ৪ কার্টনে ৫০ কেজি ইলিশ মাছ ও ১০ কেজি করে ৫ কার্টনে ৫০ কেজি মিষ্টি উপহার পাঠান।
আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ফ্রিজিং কাভার্ডভ্যানে করে পাঠানো আম, ইলিশ ও মিষ্টি সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। বেলা ১২ টার দিকে স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভূঁইয়া দুই দেশের শূন্যরেখায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোঃ আল-আমিনের কাছে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এগুলো পৌঁছে দেবেন।
আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।
এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মোঃ খাইরুল আলম ও আগরতলার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর