1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তৃণমূলের ক্ষমতায়ন চায় না এক শ্রেণির মানুষ: প্রধানমন্ত্রী

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই। উন্নয়ন সহযোগী যে হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

রোববার (২ জুন) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলে ক্ষমতায়ন হোক এটি চায় না এক শ্রেণির মানুষ। নিজেদের আরাম আয়েশকেই বড় করে দেখেন, জ্ঞানী-গুণীদের কেউ কেউ।

সরকারপ্রধান বলেন, অতীতে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হলেও এখন সেটি বন্ধ হয়েছে। চর্চা হচ্ছে সঠিক ইতিহাস। এ সময় শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা কারও কাছে হাত পেতে চলবো না। নিজের মর্যাদা নিয়ে চলবো। আত্মমর্যাদাবোধ নিয়ে চলবো, এটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে। একটা কথা মনে রাখবে যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ১৯৭৫ সালের আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের পথচলা আমাদের খুঁজে বের করতে হবে, আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেভাবেই কিন্তু নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সব থেকে বড় অর্জন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর