1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজ সাত দিন বন্ধ

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পঠিত

চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সব স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথকভাবে এই তথ্য জানানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল সব স্কুল-কলেজ খুলবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল খোলার কথা ছিল।

মাউশির মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী বলেছেন, ‘চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মাউশির অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।’

এদিকে, দেশজুড়ে প্রবাহমান দাবদাহের কারণে আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর