1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

তিতাস গ্যাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

(রবিবার) ১৭ মার্চ, ২০২৪   তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে পেট্রোবাংলায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্, ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা এবং “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শৈশব ও রাজনৈতিক জীবনাদর্শ ” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া, এ দিবস উপলক্ষ্যে উক্ত বিদ্যালয়ের ৫ জন মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীকে ৳.৫,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর