1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তারেক রহমানকে নিয়ে মির্জা আব্বাসের সতর্ক উচ্চারণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

বিএনপির চেয়ারম্যন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের মধ্যকার অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং নেতাকর্মীদের একটি নির্দিষ্ট অংশের বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি সরাসরি সতর্ক করে বলেন, ‘আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় মির্জা আব্বাস এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সামনেও অনেক ষড়যন্ত্র হবে। খোদ আপনার বিরুদ্ধেও নানামুখী ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অত্যন্ত উদার মনের মানুষ, তবে সবসময় এবং সব জায়গায় এই মাত্রাতিরিক্ত উদারতা কার্যকর নাও হতে পারে। দলে এমন বহু নেতাকর্মী রয়েছেন, যাঁরা আপনার সামনে অত্যন্ত মিষ্টি ও ভালো কথা বলেন, কিন্তু আপনার কক্ষ থেকে বের হয়ে বাইরে গিয়ে সম্পূর্ণ উল্টো আচরণ করেন। একান্ত আলাপের সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও নাম ও তথ্য জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

অতীতের নির্মম ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বিষয়গুলো নিয়ে আপনার অত্যন্ত সতর্ক হওয়া উচিত। ভুলে গেলে চলবে না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ স্বাভাবিক ছিল, তাঁকে কেউ সরাসরি হত্যা না করলেও শেষ সময়ে যেভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা আমাদের কারও কাম্য ছিল না।

দলের এই প্রবীণ নেতা আরও বলেন, ‘ক্ষমতায় আসার পর ইতোমধ্যে আপনি অসংখ্য প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করেছেন। কিন্তু চরম বাস্তবতা হলো, আপনার সেই সকল ভালো ভালো অর্জন কিছু অসৎ ও স্বার্থান্বেষী মানুষের দায়িত্বহীন কথা এবং খারাপ কাজের কারণে পুরোপুরি ম্লান হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে কঠোর নজরদারি বজায় রাখার অনুরোধ জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, এই দলটিকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ৪৮ বছরের পথচলায় অনেক কিছু হারালেও দলের এই মূল অনুষ্ঠান কখনো মিস করিনি। সেই গভীর দায়বদ্ধতা থেকেই আজ এখানে এসে সত্য কথাগুলো বলছি। তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি বিভ্রান্তিকর তথ্য না দিয়ে প্রধানমন্ত্রীর সামনে প্রকৃত সত্য তুলে ধরার এবং দলের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর