1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

তানোর, (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ তানোর উপজেলা প্রশাসন হল রুমে সকাল দশ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খানের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলায়তের মাধ্যমে মহান শহিদ দিবসের তাৎপর্য পূর্ণ আলোচনা শুরু হয়। শহিদ দিবসের শুরুতে ছোট্ট শিশু শিক্ষার্থী মহান শহিদ দিবসের তাৎপর্য পূর্ণ চমৎকার আলোচনা করেন। এরপর তানোর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক গণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলার আমির আলমগীর হোসেন, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রধান ডা: বার্নাবাস হাসদা, তানোর থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুজ্জামান।

সর্বশেষ সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আলোচনা করেন। সকল বক্তাগণ নানা দিক নির্দেশনা মূলক ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করেন। সকলেই বাংলা ভাষাকে বুকে ধারণ করে যে কোন বিপদ মূহুর্তে জীবন দিয়ে হলেও বাংলাদেশ কে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনার শেষের দিকে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান অতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অফিসারের সমন্বয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে সুশৃঙ্খলভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর