1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তানোরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ!

সানাউল্লাহ স্বপন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিবাদ্যে সামনে রেখে, তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহীর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।

আজ ১- নভেম্বর রোজ (শুক্রবার) সকাল ১০-০০ মিনিটে তানোর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় অডিটরিয়মে যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে, (দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ) এই প্রতিবাদ্যে, তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহীর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।

জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তানোর রাজশাহী।

উপস্থিত ছিলেন সহ-কারি যুব উন্নয়ন কর্মকর্তা -আবু সাইদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী আক্তার। যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহী কর্তৃক, হাঁস, মুরগি, গবাদি পশু পালন, মৎস্য চাষ ও ইনপ্যাক্ট কর্তৃক প্রশিক্ষিত বায়োগ্যাস প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষনার্থীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষিতদের শপথ বাক্য পাঠ করান, সবুজ রানা (প্রকৌশলী) যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কলমা ইউপি (দরগাডাঙ্গা- তরুন যুব উন্নয়ন সংস্থার) সভাপতি সানাউল্লাহ স্বপন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মেজবাউল, জাকির হোসেন টুটুল, প্রশিক্ষিত (রাজাবাড়ি হাট যুব প্রশিক্ষণ কেন্দ্র) সহ অন্যান ইউনেটের সভাপতি- সাধরাণ সম্পাদক প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর