1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তরুণ প্রজন্মের বেকারত্ব যেন দূর হয়, দেশকে যেন এগিয়ে নেওয়া যায় -মাহমুদ হাসান খান বাবু 

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমরা বিএনপি থেকে সেই কথাগুলো বলি যেগুলো বাস্তবায়ন যোগ্য। যেটা সম্ভব না, যেটা অসম্ভব সেটা আমরা বলি না। আমরা কৃষির উন্নয়নের কথা বলি, আমরা শিক্ষার উন্নয়নের কথা বলি। আমরা কীসের কথা বলছি, তরুণ প্রজন্মের বেকারত্ব যেন দূর হয়, দেশকে যেন এগিয়ে নেওয়া যায় সেই কথা বলছি।
বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে নির্যাতিত জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা। হামলা সংখ্যা, মামলার সংখ্যা, গুম করে নিয়ে যাওয়ার সংখ্যা এবং যে প্রলোভন দেখানো হয়েছিল তার বিচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির নেতা-কর্মী। তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে এদেশের গণতন্ত্রের এবং সাধারণ মানুষের।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৮টি পথসভায় তিনি এ কথাগুলো বলেন।
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিউলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় মাহমুদ হাসান খান বাবু আরো বলেন, ভোটারদের ভোটের মাধ্যমে যেটা নির্ধারিত হবে সেটাই আমাদের মেনে নিতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, যুবদল নেতা রাজীব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর