1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

তজুমদ্দিনে প্রেমিকের সাথে ঘুরতে এসে আত্মীয়ের বাড়িতে কিশোরীর আত্মহত্যা। 

মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা):
  • প্রকাশে সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত
ভোলার তজুমদ্দিনে বিয়ের দাবী না মেনে প্রেমিক পালিয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরী। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্ট মর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরন করেন।
রবিবার সকালে উপজেলা চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামে হাজী মঞ্জুরুল আলমের ঘরে এই ঘটনা ঘটে। গলায় ফাঁস দেয়া কিশোরীর নাম লিজা আক্তার, সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দক্ষিণ ফ্যাসন গ্রামের ইয়াসিনের মেয়ে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ সিয়াম (২১) এর সাথে তজুমদ্দিনে ঘুরতে আসে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় স্লুইসগেট এলাকায় ছেলে মেয়ের সাথে স্থানীয় লোকজনের হট্টগোল বাঁধে। এসময় পুলিশ ছেলে মেয়েকে উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে উভয়কে আত্মীয়ের জিম্মায় দেয়া হয়। জানাগেছে মেয়ে বিয়ের দাবী করলে ছেলে পালিয়ে গেলে অভিমান করে মেয়েটি হাজী মঞ্জুরুল আলমের বাসায় বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর