1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত

মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা):
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পঠিত
ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এই  প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান,  চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদ সদস্য ঈসতিয়াক হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মুরাদ,  সাবেক প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ২৫টি স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া , কবুতর, হাঁস-মুরগি, সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর