1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে ৮ টার দিকে দেখা গেছে থেমে থেমে যানজট ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, ইসলামাবাদ ও বাড়িউড়া বাজার পার হয়েও পরিস্থিতি।
সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে গত রোববার রাত ২ টা থেকে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় এসে চলতে হচ্ছে ১ থেকে ৫ কিলোমিটার গতিতে। এসব গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়াতে যানজট সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তা ব্রাহ্মণবাড়িয়ার অংশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সাড়ে ৮ টার দিকে এমন পরিস্থিতি অব্যাহত রয়েছে।
সিলেট থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক মাখন মিয়া বলেন, বিশ্বরোড মোড় আসলে গর্তের কারণে গাড়ি চালাতে মন চায় না। গুরুত্বপূর্ণ একটি স্থান ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড। এখান দিয়ে সারাদেশে গাড়ী যাতায়াত করে। কিন্তু বড় বড় গর্ত ভরাট করার লোক নাই।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন রহমান বলেন, বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোকে মহাসড়কে ৭০ কিলোমিটার গতিতে এখানে চলতে হচ্ছে।  পণ্যবাহী একটি ট্রাককে মোড় অতিক্রম করতে সময় লাগে ৫ মিনিট। এতে যানজট তো হবেই। তারপরও আমরা মহাসড়কে যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর