1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা সিলেট মহাসড়কে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। রামপুর এলাকা সুত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী সড়কে মোটরসাইকেল সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
 খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছি। আরেকটি মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জেনেছি। তবে নাম-ঠিকানা জানতে পারেনি। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর