1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির(৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার(২৭) ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম(৩৭)। ডাকাতদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় সড়ক-মহাসড়কে ডাকাতি করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, রোবববার(২৫ মে) রাতে সিরাজগঞ্জ থেকে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২০ মে) রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন।

প্রায় ১০ নারীসহ ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল লুটে নেয়।

ডাকাতরা বাসটির নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সাতদিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতদের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর