1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা কলেজে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ঢাকা কলেজে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিটিপিপিডব্লিউএ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে থ্যালাসেমিয়া প্রতিরোধ, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা কামরুন নাহার মুকুল।

সভাপতির বক্তব্যে কামরুন নাহার মুকুল বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি থ্যালাসেমিয়া বাহক রয়েছে। বাহকে-বাহকে বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে দেশে দ্রুত এই রোগের বিস্তার ঘটছে। বাংলাদেশে ৭০ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে।’ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক শনাক্ত করা এবং বাহক-বাহক বিয়ে এড়িয়ে চলাই থ্যালাসেমিয়া প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার বোঝা থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।

আয়োজকরা জানান, বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক শনাক্তে রক্ত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ একজন বাহকের মধ্যে সাধারণত রোগের তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে তিনি নিজে বাহক কি না, তা অনেক সময় বুঝতে পারেন না। এ কারণে থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।ক্যালকুলেটর ও রেফারেন্স টুল ব্যবহার করা

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহামুদ, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আক্তারুজ্জামান, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব হাবিবুর রহমান, ঢাকা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লুৎফুন্নাহার, এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন এ কে এম জাহিদুল আলম এবং ব্যাংকটির প্রধান ফিন্যানশিয়াল ইনক্লুশন সেলের মো. আনিসুর রহমান মজুমদার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর