
মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে ঢাকাস্থ চাঁদপুর সমিতি। আত্নপ্রকাশের পর আহ্বায়ক কমিটি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ একটি রেস্টুরেন্টে প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষণা করেন।
এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা ‘কে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, টেক্স কর্মকর্তা এএনএম শামিম হাসান, আট উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ঘোষিত কমিটি দ্রুততম সময়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন