1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল

সাহেব আলী নওগাঁ :
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার, সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র জনতা।

চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন ‘ডাইরেক্ট একশন’, ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’এমন বহু স্লোগানে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ পালন করেন ছাত্র জনতা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তির মোড়ে এসে মিলিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপি নওগাঁর সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ প্রমুখ।

এসময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে একশনে যেতে আমাদের সময় লাগবেনা। আওয়ামী লীগ যদি খুন, গুম, নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯ মাসে দেড়’শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবেনা। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না বলে বিএনপিকে হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা।

এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর