1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

২০২৬ সালের পবিত্র হজ পালনকারীদের বিবিধ সেবা প্রদানের লক্ষ্যে ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন করলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনাপরিচালক মোঃ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ঢাকা এর পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ লোকমান হোসেন। এই বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোঃ ইকবাল, হেড অব এসএমই, রিটেইল এন্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মোঃ আমজাদ হোসেন ফকির, হেড অব জিএসডি (ভারপ্রাপ্ত) মেজর আহমেদ মোস্তফা সাইরাস (অবসরপ্রাপ্ত), হেড অব শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশন কে. এম. রহমাতুল্লাহ, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সোহেল এ রহমানী, উত্তরা মডেল টাউন শাখার প্রধান মোঃ খালেদ হোসেন, আশকোনা শাখার প্রধান শাহনুর মোঃ অলিউল হাসান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজ যাত্রীদের মাঝে হজ যাত্রায় সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর