1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবীতে চালকদের মানববন্ধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবীতে চুয়াডাঙ্গায় পেশাদার চালকরা মানববন্ধন করেছেন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা একাডেমী স্কুল মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে চুয়াডাঙ্গা জেলার পেশাদার চালকরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে চালকরা দাবী করেন,জাতীয় পরিচয়পত্রের ছোটখাট ভুল সহজে সমাধান করে লাইসেন্স নবায়ন না করায়, দক্ষ চালকরা লাইসেন্সবিহীন চালকে পরিণত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবীণ ও দক্ষ চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। এসব চালকরা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বেশিরভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল হয়েছে।

এই জটিলতায় চালকদের লাইসেন্স নবায়ন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা আরো দাবী করেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হলে সহজে চালকরা লাইসেন্স নবায়ন করতে পারবেন। বর্তমান পদ্ধতিতে আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হচ্ছে। এতে সময় বেশী লাগছে, ভোগান্তিও বেড়েছে। চালকদের নবায়ন আবেদন বছরের পর বছর পড়ে রয়েছে। বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভুক্তভোগী চালকদের তালিকা গ্রহণ করা হয়। পরবর্তীতে স্মার্টকার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্টকার্ডধারীদের নবায়ন থমকে আছে।

এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ের অনুমোদন আছে। তারা ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর দু’বছর পেরিয়ে গেলেও কেবলমাত্র জন্মতারিখ অমিলের কারনে বিষয়টি ঝুলে আছে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সমাধান না হওয়ায় চালকরা তাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে। তারা যানবাহন নিয়ে পথে বেরুলেই মামলার শিকার হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স নবায়ন জটিলতার কারণে দেশে প্রায় ২০ লাখ চালক তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম.জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক রিপন মোল্লা, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাক্টর ও কাভার্ড ভ্যান এবং ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর