1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ডেমরা প্রেসক্লাবে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল ও রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮ মার্চ ষ্টাফ কোয়াটার এলাকার ইয়েস সমতট টাওয়ার তৃতীয় তলায় এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস এম চৌধুরী সেলিম রেজা প্রধান আলোচক ছিলেন ডেমরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান।

বিশেষ আলোচক ছিলেন মো. মহসিন আল জাবির, সহ-সভাপতি, ডেমরা প্রেস ক্লাব,বিশেষ অতিথি ছিলেন অশোক ধর, প্রকাশক ও সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা, মো. আনোয়ার হোসেন আকাশ, প্রকাশক ও সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ, সাপ্তাহিক গতিবিধি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও সহকারী সম্পাদক, দৈনিক ঐশী বাংলা সারোয়ার আরিফ উদ্দিন,আজিজুল হক আজিজ সাবেক সভাপতি ডেমরা থানা ছাত্রদল, মোঃ ওমর ফারুক সহ-সভাপতি ডেমরা প্রেসক্লাব ও ব্যবস্থাপক দৈনিক মানবকন্ঠ।

সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেমরা প্রেসক্লাব। অনুষ্ঠান পরিচালনায় শামসুল আলম, এ আর হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক, ডেমরা প্রেসক্লাব।

অনুষ্ঠান বাস্তবায়নে মো. শামসুল আলম, এসএম মিরাজ হোসেন টিপু, বিমল সরকার, হোসেন মিয়া, শরিফ আহমেদ মো. ইব্রাহিম, রাজিব হোসেন রাজু, মো. আজাদ হোসেন, মো. বাবুল হোসেন ,আব্দুস সাত্তার মোল্লা।

ডেমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে শতাধিক অসহায় দুঃস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ডেমরা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় ডেমরা প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর