1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরা “জুম গার্মেন্টসের”নিজস্ব সম্পত্তি জবর-দখলের পাঁয়তারা করছে স্থানীয় সন্ত্রাসী ভূমি দস্যুরা।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

রাজধানীর ডেমরা থানার পাইটি এলাকায় ঐতিহ্যবাহী জুম সোয়েটার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানাধীন ক্রয়কৃত জমি জোরপূর্বক অবৈধভাবে দখল চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় সন্ত্রাসী ভূমি দস্যুরা।

এছাড়াও দীর্ঘদিন উক্ত প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বিনামূল্যে ঝুট দাবি করে আসছে। নিরাপত্তাহীনতায় ভুগছে কোম্পানির মালিক শ্রমিকরা। ওই সব দুষ্কৃতিকারী ব্যক্তিরা বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম শিথিলতার সুযোগ নিয়ে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই জমির মালিক ডঃ এম এ মজিদ তালুকদার একজন সুশিক্ষিত ভদ্র মার্জিত ব্যক্তিত্ব্য।ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের পাইটি এলাকায় প্রধান সড়কের পাশেই জমিটির অবস্থান। প্রায় এক একর জমিতে আরসিসি পিলার দিয়ে ইটের বাউন্ডারি করে সেখানে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী ভূমিদস্যু গ্রুপটি।

জমিটি দখলে নিতে সেখানে থাকা কয়েক শত ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে ভূমিদস্যুরা। জুম সোয়েটার্স লিমিটেড ডেমরা এলাকার একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় ১৮০০ পুরুষ নারী শ্রমিক এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। প্রতিষ্ঠানটির সম্পত্তি বেদখল হওয়ার উপক্রম হওয়ায় হতাশ কোম্পানির মালিক পক্ষ। তারা এই জমিটিতে ভবিষ্যতে তাদের কারখানা সম্প্রসারণ করার পরিকল্পনা করে আসছিল। যেখানে আরো কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু এখানে দখল দারিত্ব কায়েম হলে উদ্যোক্তা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের সুযোগ হারাবে। রাজনৈতিক পরিস্থিতির সুযোগে এই ধরনের কাজ একটি জঘন্য অপরাধ। তাই এই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিকার চেয়েছেন কোম্পানির মালিক শ্রমিক সকলেই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর