1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরায় বিপুল পরিমাণ সরকারি টিসিবি মালামাল আটক ০৩ জন গ্রেফতার

শরীফ আহমেদ প্রতিবেদন:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০৩ বার পঠিত

রাজধানীর ডেমরায় কালোবাজারি চক্রের গুদামে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩ চোরাকারবারিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা থানা আমুলিয়া মডেল টাউন এলাকায় মো. পারভেজের গুদামে ওই অভিযান পরিচালনা করা হয়।

সরকারি ন্যায্য মূল্যের (ওএমএস) চাল, আটা, তেল মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে গুদামে সংরক্ষণের অভিযোগে সংঘবদ্ধ ওই কালোবাজারি চক্রের বিরুদ্ধে এ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ডেমরা থানা পুলিশ।

এ সময় মো. রাশেদ (২৯), মো. হোসেন (২৪) ও মো. মেহেদী হাসান (২৪) নামে ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পলাতক রয়েছেন মো. পারভেজ ও মো. সবুজসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন। এ সময় ৫টি ট্রাকসহ বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ করেছে অভিযানিক দলটি। এ বিষয়ে বৃহস্পতিবার ভোর রাতে ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করেছে ডেমরা থানা পুলিশ।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই গুদামে অভিযান শুরু করে। এ সময় ১২৯০টি ৫০ কেজির চালের বস্তা, ৭০টি ৩০ কেজির চালের বস্তা, প্রায় ২০০টি আটার বস্তা (মোট ওজন প্রায় ১২,০০০ কেজি), ১৭টি ২৫ কেজির ডালের বস্তা, ৭৫ পিস ২ লিটারের সয়াবিন তেলের বোতল, ১০টি খালি প্লাস্টিক তেলের ড্রাম, ৫টি ট্রাক ও ৪ টি প্যাকেজিং সেলাই মেশিন, ২টি ওজন মাপার ডিজিটাল মেশিনসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। বস্তাগুলোর ওপর লেখা ছিল- সরকারি বিতরণ ব্যবস্থার বাইরে বিক্রি সম্পূর্ণ অবৈধ।

ওসি বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন জায়গা থেকে সরকারি খাদ্যসামগ্রী সংগ্রহ করে গুদামে এনে প্যাকেট, লোগো ও ব্র্যান্ড পরিবর্তন করে বেশি দামে বিক্রি করতেন। গ্রেফতারকৃত আসামিরা কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য এবং সরকারি মালামাল অবৈধভাবে মজুদ ও বাজারজাত করে আসছিলেন দীর্ঘদিন ধরে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর