
ডেমরা থানার শাহজালাল রোডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ ই আগস্ট বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় ৬৪ নং ওয়ার্ড বিএনপির জনতার কাউন্সিলর পদপ্রার্থী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী কমিটির সদস্য আহসানুল্লাহ বক্স শিমুর উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবী।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল হেদায়েত সৈকত পন্ডিত। বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস হোসেন রনি,ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারী সালাউদ্দিন খান রিপন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের
সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাএ নেতা আশফাক উদ্দিন আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল রানা।
আলহাজ্ব নবী উল্লাহ নবী তার বক্তব্যে বলেন ৫ ই আগস্ট হয়েছিল বলে আমরা আজ দেশনেত্রীর জন্মদিন পালন করতে পারছি। ৫ ই আগস্ট এর আন্দোলনে আমাদের যাত্রাবাড়ীতে ছাত্র জনতা সবচেয়ে বেশি আহত ও শহীদ হয়েছিল। তিনি দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার বক্তব্য শেষ করেন।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দেশনেত্রী জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে অনুষ্ঠানে আগত সকলের মাঝে রান্না করা খিঁচুড়ি বিতরণ করা হয়।