1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী লিফলেট বিতরণের সিদ্ধান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মারাত্মক রূপ নেওয়া ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে বিস্তারিত তথ্যসম্বলিত লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিশেষ সচেতনতামূলক বার্তা ও অনুষ্ঠান ঘনঘন প্রচারের উদ্যোগ নেবে দলটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্রিফিংয়ে রিজভী জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক কঠোর নির্দেশনা ও কার্যক্রম মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিশদ আলোচনা হয়েছে এবং তাঁর সময়োপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সুরক্ষায় উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় মশারি সরবরাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে ছাত্রসমাজ ও সাধারণ স্বেচ্ছাসেবকদের পাশাপাশি গার্ল গাইডস ও স্কাউটসের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সরাসরি মাঠে নামানো হবে। দেশের খ্যাতিমান চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই লিফলেটগুলো তৈরি করা হবে, যা ঢাকা শহরসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারের বর্জ্য দ্রুত অপসারণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে দলের পক্ষ থেকেও বিষয়টি তদারকি করা হবে।

দলের সাংগঠনিক প্রসঙ্গে রিজভী জানান, দলের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রবীণ ও প্রয়াত নেতাদের শূন্য পদগুলো দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত পূরণ করা হবে, যেখানে সংশ্লিষ্ট পদের ঠিক নিচের নেতাদের পদোন্নতির বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে বৈঠকে দলের কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া সংসদীয় শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় উপ-নির্বাচনের বিষয়ে তিনি জানান, আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টন কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে; পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থায়ী কমিটি মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও বিএনপি একক প্রার্থীদের সমর্থন দেবে এবং তাদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর