1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডিমলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আজ রোববার (১৭ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা,শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এছাড়া উপজেলার সকল স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আও.লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, ওসি দেবাশীষ রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক মোঃ আবু সায়েম সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী প্রমুখ।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর