
রাজধানীর ডেমরা থানা অন্তর্গত ৬৪ নং ওয়ার্ড যুবদল এর উদ্যোগে আজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বাঁশের পুল এলাকার গ্রিন চিলি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জনির সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে কয়েক শত রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য মোফাজ্জল হোসেন ভূঁইয়া, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক আজিজ। ইফতার মাহফিলের সঞ্চালনা করেন ৬৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদনান হোসেন শাকিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা জাকির হোসেন জিকু,৬৪ নং ওয়ার্ড পূর্ব বিএনপি নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া তুহিন সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।