1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স যৌথভাবে প্রথম ব্যাংকাস্যুরেন্স দাবি হস্তান্তর করেছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
ডাচ্-বাংলা ব্যাংক এবং এর সহযোগী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, একজন গ্রাহকের মর্মান্তিক মৃত্যুর পর তাদের প্রথম বীমা দাবি হস্তান্তর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বীমা দাবী হস্তান্তর সম্পন্ন হয়েছে।
মৃত পলিসি হোল্ডারের নমিনীর নিকট বিমা দাবীর একটি চেক হস্তান্তর করা হয়। ডিবিবিএল বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে এবং আরও বেশি সংখ্যক মানুষকে বীমা কভারেজের আওতায় আনার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলছে। ২০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত ডিবিবিএল মোট ৮,৩০৬টি পলিসি বিক্রি করেছে এবং ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় বর্তমানে এর বাজার অংশীদারিত্ব ৪১%, যা বাংলাদেশের ব্যাংকগুলির মধ্যে সবোচ্চ।
বীমা দাবী হস্তান্তর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কাশেম মোঃ শিরিন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. জে. আজিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উউপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানটি সারা দেশে গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদানের জন্য ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর