1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ড়িগ্রামে চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ

সাহেব আলী কুড়িগ্রামঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার চিলমারী উপজেলা সংযোগ সেতু মওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির প্রবণতা আকস্মিক হারে বৃদ্ধি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ তারিখ গভীর রাতে চিলমারী থানার বাজার এলাকায় একজন ব্যক্তিকে রহস্যজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চোর চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য হিসেবে স্বীকার করেন এবং তার তথ্যের ভিত্তিতে চিলমারী থানা এলাকার বিভিম্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫) সাং-গাজীর পাড়া, সর্ব থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম ও মোঃ রুবেল মিয়া (২৭) সাং-হক বাজার নয়াটারী, থানা-হারাগাজ রংপুর মেট্রো, জেলা-রংপুর মোট ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রাম জেলার চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত ৫ জন চোর চক্রের সক্রিয় সদস্য কে গ্রেফতার সহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চিলমারী থানা পুলিশ। এধরনের অভিযান অনুসন্ধান সবসময় অব্যাহত থাকবে ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর