1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিক্সা চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
সড়কে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে  রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও চালকদের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, ট্রাফিক পুলিশ অহেতুক গাড়ি জব্দ করছে, মামলা ও জরিমানার ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করছে। একটি গাড়ি জব্দ হলে তা ছাড়াতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। বর্তমানে ১০০ টিরও বেশি সিএনজি অটোরিকশা ট্রাফিক পুলিশের হেফাজতে আটক রয়েছে বলে জানানো হয়।
এছাড়া, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স বা সিএনজি লাইসেন্স করার জন্য গেলেও নানা জটিলতা ও দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।নেতাদের অভিযোগ, এই পরিস্থিতি সমাধানে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে হাঁটছেন।
নেতারা জানান, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইনচার্জ মীর আনোয়ার হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সিএনজি মালিক ও শ্রমিকরা যে অভিযোগ করছে তা সঠিক নয়। আইনের পরিপন্থী কাজ করছে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর