1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ট্রাফিক ওয়ারী বিভাগ কর্তৃক বিকন লাইট এবং হুটার এর বিরুদ্ধে অভিযান

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

ট্রাফিক ওয়ারী বিভাগ কর্তৃক যানবাহনে ব্যবহৃত অবৈধ বিকন (beacon/flicker) লাইট, হুটার(hooter), হাইড্রোলিক হর্ন এবং স্টিকার এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার ৮ মে সন্ধ্যা ০৭ ঘটিকা হতে রাত ৯:৩০ ঘটিকা পর্যন্ত ডিসি (ট্রাফিক-ওয়ারী বিভাগ) মোহাম্মদ আশরাফ ইমামের নেতৃত্বে, এডিসি (ট্রাফিক-ওয়ারী) সুলতানা ইশরাত জাহানের তত্ত্বাবধানে এসি (ট্রাফিক-ডেমরা) জোন মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের টিম চট্টগ্রাম রোডের মাতুয়াইল ইউলুপে এই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ছয়টি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ব্যবস্থা নেয়া হয়। দুটি গাড়ির বিরুদ্ধে অবৈধ স্টিকার, তিনটি গাড়ির বিরুদ্ধে অবৈধ বিকন বা ফ্লিকার লাইট এবং একটি গাড়ির বিরুদ্ধে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে ব্যবস্থা গ্রহন করা হয়।

অভিযানের রেকর্ড পর্যালোচনায় দেখা যায় যে, সাবেক এক উপজেলা চেয়ারম্যানের নামের উপর এক ব্যক্তি গাড়িতে বিকন লাইট ব্যবহার করছেন, একটি কাভার্ড ভ্যান বিকন লাইট ব্যবহার করছে এবং কোম্পানির গাড়িতে জেলা পরিষদের একজন সদস্য বিকন লাইট ব্যবহার করছেন। তাছাড়া কোম্পানির নামে একটি গাড়ি সংসদ সদস্যের নাম ভাঙিয়ে একজন হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন। অভিযানে পুলিশের একটি স্টিকারের বিরুদ্ধে এবং একটি গার্মেন্টসের বিজিএমইএর স্টিকার ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। সড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এর পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবেন মর্মে ডিসি ট্রাফিক ওয়ারী জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর