1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টানা ৩৭ দিন তাপপ্রবাহে চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

একটানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি। এক ঘন্টা ৭৮ মিনিটের ২৪ মিলিমিটার বৃষ্টিতে গোটা জেলায় প্রশান্তি নেমে আসে। দমকা হাওয়ার ও বজ্রপাতের সঙ্গে সঙ্গে শুরু হয় শিলা বৃষ্টি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস,এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ একই তাপমাত্রা রেকর্ড করা হয়, ৩৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস,ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রী সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

তিনি আরো জানান, ধিরে ধিরে তাপমাত্রা কমতে শুরু করায় এদিন বেলা ৩ টা ৩৭ মিনিট থেকে শুরু হয়ে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে। ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। শিলা রেকর্ড করা হয়েছে ০১ ডায়ামিটার। আবারো সন্ধ্যা ৭টার পর থেকে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর