1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মো.সোহেল রানা,টাঙ্গাইল
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়া‌রি) বিকাল ৫ টায় হাসপাতাল প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উঠে‌ছে।

ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ওই যুবক হাসপাতালের নিচ তলার গাইনী ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পরে। এ সময় উৎসুক জনতা তাকে পিটাতে পিটাতে হাসপাতালে বাইরে নিয়ে আসে। এতে সে মাটিতে অজ্ঞান হয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, হাসপাতালে এক যুবককে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর