1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইল বিআরটিএ আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরন

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত
Oplus_1024

টাঙ্গাইল জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ আহত ও নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরন করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রসাশকের অফিস কক্ষে টাঙ্গাইল জেলার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে এই আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রসাশক শরীফা হক।

এই চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সার্কেল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, উচ্চমান সহকারী মো. কামরুল হোসেনসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তা, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।

এসময় ক্ষতিগ্রস্থ আহত ও নিহতের ৬টি পরিবার- নিহত মোহাম্মদ শাহ আলমের স্ত্রী রাজিয়া সুলতানাকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত রহিমা বেগমের পুত্র শফিকুল ইসলামকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত মো. নাজমুল হোসেনের বোন সাজেদাকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত মো. রায়হান মিয়ার পিতা মো. হাবিবুর রহমানকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত নাওশেদ আলী স্ত্রী মোছা. সালমা বেগমকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা ও আহত মো. হাবিবুর রহমানকে ১০০,০০০/-(এক লক্ষ) টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।

টাঙ্গাইল সার্কেল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ বলেন, টাঙ্গাইল জেলায় কোন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হলে ৩০ দিনের মধ্যে টাঙ্গাইল জেলার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ আবেদন করলে, ঐ আবেদন যাচাই বাচাই করে হেড অফিসে পাঠালে তাদের নামে চেক ইস্যু করে এবং আমরা তাদের এই আর্থিক সহায়তা প্রদান করে থাকি। আজ আমরা টাঙ্গাইল জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে জেলা প্রসাশকের মাধ্যমে আর্থিক সহায়তার চেক প্রদান করলাম। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে আমাদের এই আর্থিক সহায়তার কাজ চলমান থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর