1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইল পৌরসভায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

সোহেল রানা,টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১১৪ বার পঠিত

টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ডাস্টবিন স্থাপনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪তম ব্যাচ টাঙ্গাইল। বুধবার (২৬ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবির কথা জানায় এ সংগঠন।

সম্মেলনে জানানো হয়, টাঙ্গাইল পৌরসভা অনেক প্রাচীন এবং গৌরবান্বিত একটি স্থান। পৌর কর্তৃপক্ষের যথেষ্ট আন্তরিকতা স্বত্বেও পর্যাপ্ত ডাস্টবিনের অভাব এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে স্থানীয় জনসাধারণ ও এসব এলাকার বাসিন্দারা নিয়মিত বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন। সেই সাথে গৃহস্থালীর নিয়মিত বর্জ্য যত্রতত্র ফেলার কারণে নানা রোগের জীবাণু ছড়াচ্ছে এবং ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

টাঙ্গাইল পৌরসভার স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে ইতোমধ্যেই পরিকল্পিত বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে শহরে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করেছেন তারা। একই সাথে গেলো চলতি বছরের গত (৩১ মে) টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বরাবর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে গণস্বাক্ষর সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গৃহিত উদ্যোগ সম্বন্ধে উপস্থিত সকলকে অবহিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪ম ব্যাচের তিনজন ফেলো ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আলী ইমতিয়াজ সোহান, টাঙ্গাইল শহর যুবদলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমেল খান বাঙ্গালী এবং জাতীয় তরুণ পার্টি সদস্য সচিব আল আমিন হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব কে এম. তৌহিদুল ইসলাম বাবু ,যুগ্ন আহ্বায়ক এ কেএম আব্দুল্লাহ ,সাবেক টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মির্জা রানা প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর