1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ওই মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরীফা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

১০ দিনব্যাপী ওই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তারুণ্যের মেলা টাঙ্গাইলের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর