1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনয়নের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড়, জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সমাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সহ সাধারন সম্পাদক রাসেল পারভেছ রনি, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। এ সময় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

বক্তরা এসময় টাঙ্গাইলে রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানায়। ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় না নিলে বৃহত্তর কর্মসূচির ঘোষনা দিবে বলে জানান বক্তরা।

প্রসঙ্গত, গত শনিবার টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক সংগঠনের উপদেষ্টা মো. মজনু মিয়ার দোয়া মাহফিলের পরে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র করে কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দকে মারপিটের ঘটনা ঘটে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর