1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সোহেল রানা, টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও হিমাগারে ঔষধ সংরক্ষনে অনিয়মের দায়ে তিন ঔষধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকালে পৌর এলাকার সাবালিয়াতে অভিযান পরিচালা করা হয়। অভিযানের শুরুতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দি সিটি হাসপাতালের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে একই এলাকার মেসার্স দয়াল মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা এবং সাবালিয়ার ডায়বেটিকস রোড়ের অনিক মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইলের বিভিন্ন ফার্মেসিতে ও প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে। আজকে অভিযান টিম হাতে নাতে ধরে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর