1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ এর শুভ উদ্ভোদন

সোহেল রানা, টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ শুভ উদ্ভোদন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বুধবার (২২ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৪-২০২৫ এর শুভ উদ্ভোদন করা হয়।

উদ্ভোদনী অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. আলী ইমাম তপন, জেলা যুবদলের সদস্য সচিব তৈহিদুল ইসলাম বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইলামসহ ১২টি উপজেলা দলের অফিসিয়াল , খেলায় অংশগ্রহনকারী খেলোয়ার ও অভিবাবকবৃন্দ প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্ট চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে ১২টি উপজেলার একটি করে বালক ও বালিকা এবং টাঙ্গাইল পৌরসভার দল সহ মোট ২৬টি দল অংশগ্রহণ করছে।

পরে সার্কিট হাউজে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে বাস্তবায়নে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচারক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুনসহ ১২ টি উপজেলার নির্বাহী অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর