1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মো: সোহেল রানা,টাঙ্গাইল
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)-২০২৪ শুরু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ আলী ইমাম তপন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন।

এছাড়াও আর উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান, ক্রীড়া সংগঠক শাহ আজিজ তালুকদার বাপ্পিসহ ক্রীড়াঙ্গনের ক্রীড়া সংগঠক, খেলোয়ার, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ। উক্ত টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে আগামী ২০ জানুয়ারি পুরস্কার বিতরণ করা হবে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর