1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত

টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রায় দুই ঘন্টা ব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন। এসময় মানববন্ধনে টাঙ্গাইলের ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের মো.ফরিদুল ইসলাম হাসানসহ শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি কারিকুলাম চালু করেছে, যেটা অযুক্তিক। আমরা সবাই জানি এসএসসির পর চার বছরের ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি করতে হয়। অথচ এইটা হওয়া উচিৎ ছিল ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি। এই নামের কারনে আমরা চাকুরিতে ভুগান্তিতে পরি। আমাদের এই কোর্সকে যদি ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি করা হয় তাহলে চাকুরির ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো।

বক্তারা বলেন, এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে ততদিন অবধি কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনায় টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা পালন করবো বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর