1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে গরুর হাটের নিরাপত্তা ও মহাসড়কের যানজট নিরসনে কাজ করছে র‌্যাব

মো. সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

টাঙ্গাইল জেলার বিভিন্ন গরু-ছাগলের হাটের নিরাপত্তা ও ঢাকা-টাঙ্গাইল রুটে অরাজকতা ও যানজট নিরসনে কাজ করছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো পবিত্র ঈদুল আযহা। এই ঈদে মুসলিমগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করে থাকে। পবিত্র ঈদুল আযহা পালনের জন্য বাংলাদেশের মুসলিমগণ দেশের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে সড়কপথ, রেলপথ ও পানি পথে জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়। তাদের কোরবানী ও চলার পথে যেন কোন ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য মূল ভুমিকা পালন করে আসছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন হতে অদ্যবধি র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর চৌকস র‌্যাব সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে চলছে। র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক করটিয়া গরুর হাটে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে হাটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে, সাথে জাল নোট সনাক্তকরণ মেশিনের মাধ্যমে জাল নোট সনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর টহল দল ঢাকা-টাঙ্গাইল রুটে অরাজকতা ও যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছে। যার ফলে ঢাকা-টাঙ্গাইল রুটে কোন অরাজকতা ও অতিমাত্রই যানজটের ঘটনা ঘটে নাই।

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এই রুপ কার্যক্রম পবিত্র ঈদুল আযহা থাকা ও শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। টাঙ্গাইলবাসীকে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর পক্ষ হতে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর