1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে আ’লীগ কার্যালয় ভাঙচুর, সাবেক এমপি শুভর বাড়িতে আগুন

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। ঘণ্টাখানেক সেখানে ভাঙচুরের পর তারা চলে যায়।

এরপর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান ফারুকের থানাপাড়ার বাড়ি এক্সক্যাডেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফজলুর রহমান ফারুক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহম্মেদ শুভর বাবা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মীরনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আমরা ভাঙচুরের খবর শুনেছি। কিন্তু নিজেদের নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যাইনি।’

এর আগে, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র-জনতা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর