1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্ভোধন

মো. সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্ভোধন করা হয়েছে। ১৪ জুন শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট এ আয়োজন করে।

দিনব্যাপী বর্নিল আয়োজনের প্রথমেই অফিস উদ্ভোধনের মধ্যে দিয়ে শুরু হয়। ফিতা কেটে অফিস উদ্ভোধন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ সভাপতি আল-আমিন শোভন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন প্রমুখ।

এরপর নতুন অফিসে জেলা নেতৃবৃন্দদের শুভেচছা জানান উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ। এরপর জুম্মার নামাজ ও দুপুরের খাবারের পর বর্ধিত সভায় যোগদান করেন জেলা ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

এতে নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সম্মানিত সভাপতি মাছুদুর রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ সভাপতি আল-আমিন শোভন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন প্রমুখ।

বর্ধিত সভা শেষে জেলা ইউনিটের নতুন কমিটি সভাপতি সকল নেতৃবৃন্দদের পরামর্শক্রমে পুরোনো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির সভাপতি এস এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবুর নাম ঘোষণা করেন। একই সাথে পূনাঙ্গ কমিটি করার জন্য ১ মাস সময় দেন। এ সময় জেলা ও উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ একে অপরকে মিষ্টি খাইয়ে বরণ করে নেন।

এ সময় নাগরপুর উপজেলা ইউনিটকে উৎসাহ, অনুপ্রেরণা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত হন নাগরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন,নাগরপুর থানার ওসি(তদন্ত) জাহিদ হাসান সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রোকনুজ্জামান খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর