1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার ও আহতের মাঝে জেলা প্রশাসকের অর্থ বিতরণ

সোহেল রানা, টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

“কেউ নেই পাশে যার সমাজ সেবা আছে তার” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার ও আহতের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা রোগী কল্যাণ সমিতি’র আয়োজিত অনুষ্ঠানে ধনবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ জন ও আহত ৭ জনে মাঝে রোগী কল্যাণ সমিতি’র পক্ষ থেকে ১০ হাজার টাকা করে এ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাসান তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার ও আহতদের কে সার্বিক সহযোগীতায় প্রশাসন সব সময় পাশে রয়েছে । অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’র পরিবার, আহত ব্যাক্তি ও তার পরিবারের সদস্য এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর