1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টঙ্গীতে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে বিএনপি শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করীম রনি বলেছেন, ‘শেখ হাসিনা পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিল। এই বাহিনী দিয়ে জনগণকে জিম্মি করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। নির্বিচারে গুম, খুন, পঙ্গু করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নব্য রক্ষী বাহিনীর বিরুদ্ধে ছাত্র – জনতা রুখে না দাঁড়ালে আজকে অসহায় শীতার্ত মানুষের কাছে আমরা শীতবস্ত্র নিয়ে উপস্থিত হতে পারতাম না।’ টঙ্গীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগরীর টঙ্গী পূর্ব থানা বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্থানীয় আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার বিকেলে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সিটির সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, আকবর হোন ফারুক, ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর প্রমুখ। অনুষ্ঠানে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর